আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে পাম্প পরিচালনার নতুন সময়সূচী (২৪.০৪.২০১৯)

আসন্ন পবিত্র মাহে রমজান (২০১৯) উপলক্ষে রাজশাহী মহানগরী এলাকায় সুষ্ঠুভাবে পানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সকল উৎপাদক নলককূপ ও শ্যামপুরস্থ পানি শোধনাগারের ডেলিভারি পাম্প পরিচালনার সময়সূচি নিম্নরূপ নির্ধারণ করা হলো:
১ম সিফ্ট : ভোর ২:৪৫ ঘটিকা হতে ভোর ৪:১৫ ঘটিকা পর্যন্ত।
২য় সিফ্ট : সকাল ৭:০০ ঘটিকা হতে দুপুর ১:৩০ ঘটিকা পর্যন্ত।
৩য় সিফ্ট : দুপুর ১:৩০ ঘটিকা হতে সন্ধ্যা ৭:০০ ঘটিকা পর্যন্ত।
উল্লেখ্য যে, ০৭.০৫.২০১৯ খ্রিঃ তারিখ হতে নতুন সময়সূচী অনুযায়ী উৎপাদক নলকূপ ও শ্যামপুরস্থ পানি শোধনাগারের ডেলিভারি পাম্পসমূহ পরিচালিত হবে।”
এ,কে,এম আমিরুল ইসলাম
উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌঃ)
রাজশাহী ওয়াসা, রাজশাহী।

